,

কাবা শরিফ অবমাননা করায় যুবককে গণপিটুনি

news-image

জেলা প্রতিনিধিঃ নড়াইলে পবিত্র কাবা শরিফ অবমাননা করায় তনু দত্ত (২৭) নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। তনু নড়াইল পৌরসভার কাশিয়াড়া গ্রামের গৌতম দত্তের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৩ জুন তনু দত্ত ফেসবুকে নিজের আইডিতে পবিত্র কাবা শরীফকে অবমাননা করে একটি ছবি শেয়ার করে। এতে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার স্থানীয় উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তনুকে পেয়ে এলাকাবাসী গণপিটুনি দেয়। পরে পুলিশকে জানালে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় তনুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর