,

মেয়েকে ৪ লাখ শেয়ার দিলেন অর্থমন্ত্রী

news-image

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার মেয়ে নাফিসা কামালকে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের প্রায় ৪ লাখ শেয়ার উপহার হিসেবে দিয়েছেন। অর্থমন্ত্রী মুস্তফা কামাল এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের একজন উদ্যোক্তা। তার মেয়ে নাফিসা বর্তমানে কোম্পানিটির একজন পরিচালক।

পূর্বে দেয়া ঘোষণা অনুযায়ী, মুস্তফা কামালের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব থেকে তার মেয়ের বিও হিসেবে শেয়ার সরবরাহ করা হয়েছে বলে আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, আ হ ম মুস্তফা কামাল তার মেয়ে নাফিসা কামালকে শেয়ার উপহার দেয়ার ঘোষণা দেন গত ১৯ জুন। ওই ঘোষণা অনুযায়ী, অর্থমন্ত্রীর কাছে থাকা ৩ লাখ ৯০ হাজার ২০০টি শেয়ার তার মেয়ের অনুকূলে সরবরাহ করা হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ৪২ কোটি ৩৫ লাখ টাকা পরিশোধিত মূলধনের বীমা কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ২৩ লাখ ৫০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে আছে ৪২ দশমিক ৭২ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ২৭ দশমিক দশমিক ৮ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক ২০ শতাংশ শেয়ার আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর