,

ব্রাহ্মণবাড়িয়ায় খুন করে কাটা মাথা নিয়ে থানায় হাজির 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লিটন ঘোষ (৩৫)নামে এক ব্যক্তিকে গলা কেটে খুন করে কাটা মাথা নিয়ে থানায় হাজির হয়েছে লগু দাস নামে খুনি। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গৌর মন্দিরে এলাকায় এ খুনের ঘটনা ঘটে। পুলিশ খুনিকে গ্রেপ্তার করেছে। লিটন ঘোষের বাড়ি কিশোরগঞ্জে। তিনি নাসিরনগর সদরের ঘোষপাড়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘাতক লগু দাস উপজেলা সদরের পশ্চিমপাড়ার পরমানন্দ দাসের ছেলে। তাদের দুজনের মধ্যে আগে থেকে কোনো পরিচয় ছিল না। খুনের কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লগু দাস একজন চিহ্নিত মাদকসেবী। মাস ছয়েক আগে মতি দাস নামে তার এক চাচাকে হত্যার ঘটনায়ও সে অভিযুক্ত। এ ঘটনায় সম্প্রতি সে জামিনে ছাড়া পেয়ে আসে। আজকের হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজিদুর রহমান জানান, লগু ব্যাগে করে থানায় মাথা নিয়ে সরাসরি আসে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো প্রক্রিয়া চলছে।থানায় হত্যা মামলা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর