,

লুকিয়ে দেখা করতে গিয়ে ধরা, অতঃপর প্রেমিক জুটির মাথা ন্যাড়া

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ প্রেমিকার বাড়িতে লুকিয়ে দেখা করতে গিয়েছিলেন প্রেমিক। কিন্তু এই দেখা করতে গিয়ে যে নির্মম এক শাস্তির মুখোমুখি হতে হবে; তা কখনো ভাবেননি তিনি। শুধু প্রেমিক নন, ভাবতে পারেননি তার প্রেমিকাও।

লুকিয়ে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ায় শাস্তি হিসেবে মাথা মুড়িয়ে দেয়া হল দু’জনেরই। এ ঘটনা ঘটেছে ভারতের ওডিশা প্রদেশে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই বলছে, ওডিশার ময়ূরভাঁজ এলাকার মান্দুয়া গ্রামে প্রেমিকার বাড়িতে দেখা করতে বিপাকে পড়েছেন এক প্রেমিক। স্থানীয়রা এই প্রেমিক যুগলকে আটকের পর তাদের মাথ্য ন্যাড়া করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গত বুধবার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা নারায়ন নায়ক জানিয়েছেন। তিনি বলেন, আমরা সব অভিযুক্তকে শনাক্তের চেষ্টা করছি। এ ঘটনায় তদন্ত চলছে।

ওই যুগলকে ন্যাড়া করে দেয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ার পর অভিযান শুরু করে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর