সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার জায়গা থেকে আমি স্টার

news-image

ইমরুল শাহেদ : এ কথা বলেন সপ্রিভ অভিনেত্রী ও মডেল তারকা প্রিয়াংকা জামান। গ্ল্যামার জগতে চার বছর বয়সী এই অভিনেত্রী-মডেল বিটিভির প্রযোজক মোস্তাফিজুর রহমানের ছায়াছন্দ অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন থিতু হয়েছেন মিউজিক ভিডিও, টিভিসি এবং নাটকের মধ্যে। ক্যারিয়ারের স্বল্প পরিসরে তিনি ১৪টি মিউজিক ভিডিও, ১২টি টিভিসি ও তিনটি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে প্রেম থেরাপি, হৃদয় ঘটিত এবং প্রেসটিজ। তবে তিনি আলোচিত হয়েছেন আসিফের সঙ্গে লুকোচুরি মিউজিক ভিডিওটির জন্য। এমন কি আসিফ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রিয়াংকার প্রশংসা করেছেন। তবে চার বছরের হিসেবে তার কাজের সংখ্যা কম কেন জানতে চাইলে প্রিয়াংকা বলেন, আমি সব সময়ই মানসম্পন্ন কাজের সন্ধান করি। মনের বিরুদ্ধে কোনো কাজ করি না। ভালো কাজ হলেই করি।

পারফর্মিং আর্টের এই তিনটি শাখায় অবাধ বিচরণের পর এখন তিনি মানসিক প্রস্তুতি নিচ্ছেন চলচ্চিত্রে অভিনয় করার। তিনি বলেন, ‘ইতোমধ্যে বেশ কয়েকটি ছবির অফার পেয়েছি। এর মধ্যে একটিতে আমি সম্মতি দিয়েছি। আর গুলো নিয়ে কথা হচ্ছে। প্রযোজক পরিচালকরা এই মুহূর্তে নাম বলতে বারণ করেছেন। তাই নাম বলছি না।’

প্রিয়াংকার প্রিয় অভিনেত্রী শাবনূর। তার ভাষায়, ‘শাবনূর আমার আইডল’। অর্থাৎ মডেলের আইডল। একজন মডেল নিজেই যেখানে পণ্যের আইডল হিসেবে বাজারে উপস্থিত হন, সেখানে একজন অভিনেত্রী তার আইডল। এর মানে শাবনূরের অবস্থান সত্যিকার অর্থেই অনেক গভীরে। প্রিয়াংকা বলেন, ‘আমি শাবনূরের মতো বিচিত্র ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে একটা স্থায়ী আসন গড়ে তুলতে চাই। যেদিন আমি থাকব না সেদিন যেন সবাই আমাকে স্মরণ করে।’ তবে তিনি যশস্বী হওয়ার পাশাপাশি গাছের ডালে ফুল আসার মতো স্বাভাবিক নিয়মেই নিজেকে এগিয়ে নিতে চান।

তিনি বলেন, ‘মডেলিং জগতে কারো সঙ্গে আমার প্রতিযোগিতা নেই। আমার যারা প্রতিদ্বন্দ্বি তারা প্রত্যেকেই যথেষ্ট যোগ্যতাসম্পন্ন। তবে আমি মনে করি আমার জায়গায় আমিই স্টার। লক্ষ্য করলেই দেখবেন আমাকে নিয়ে কোনো সমালোচনা নেই। আমি নিজেও কারো দুর্নাম করা পছন্দ করি না। কাজের সময় মেইক-আপ রুমে যখন কাউকে নিয়ে সমালোচনা শুরু হয় তখন আমি নীরব থাকি। এছাড়া আমি সফল মানুষদের সঙ্গেই চলাফেরা করি। সমকালীনদের সঙ্গে আমি চলি না। কারণ তাদের কাছ থেকে আমার শেখার কিছু নেই।’

পুরনো ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করা প্রিয়াংকা জামান পড়োশোনা করেছেন আইডিয়াল স্কুল ও সিটি কলেজ থেকে। দুই বোনের মধ্যে তিনি ছোট। প্রিয়াংকা নাচ শিখেছেন বাপা থেকে। তিনি জানান, নাচ ও গানের সমন্বয়ে নির্মাণ হওয়া মিউজিক ভিডিওগুলো প্রচার হয় ইউ টিউব ওয়েবসাইটের বিভিন্ন চ্যানেলে। তিনি বলেন, এক সময় আমদের সংস্কৃতি বেড়ে ওঠেছে চলচ্চিত্র, টেলিভিশন ও রেডিওর মাধ্যমে। যাত্রা এবং মঞ্চ হলো আমাদের সংস্কৃতির মেরুদণ্ড। কিন্তু সংস্কৃতির পরিবর্তমান ধারায় আমরা আজকের অবস্থানে এসে পৌঁচেছে। প্রাচ্য-প্রতীচ্যের সেতুবন্ধনে আজকের সংস্কৃতি যে স্বকীয়তা অর্জন করছে – তার মধ্যেই ঘটছে আমাদের বিচরণ।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর