,

কোপার কোয়ার্টারে যারা যাদের বিরুদ্ধে মুখোমুখি

news-image

স্পোর্টস ডেস্ক : আজ (মঙ্গলবার) জাপান-ইকুয়েডর ম্যাচ দিয়ে শেষ হলো এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্বের লড়াই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে। অন্যদিকে রানার্স-আপ হয়ে শেষ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভেনেজুয়েল, আর্জেন্টিনা ও চিলি।

শেষ আটের বাকি দু’দল প্যারাগুয়ে ও পেরু। টুর্নামেন্টের সেরা দুই তৃতীয় হিসেবে শেষ আট নিশ্চিত করেছে। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে কাতার, জাপান, ইকুয়েডর, বলিভিয়া। পয়েন্ট টেবিল অনুযায়ী, কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে, আর্জেন্টিনার ভেনেজুয়েলা, কলম্বিয়া লড়বে চিলির বিপক্ষে আর উরুগুয়ে শেষ চারে ওঠার জন্য খেলবে পেরুর বিরুদ্ধে।

আগামী ২৮ জুন (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ব্রাজিল প্যারাগুয়ে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনালের লড়াই। আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিরুদ্ধে লড়বে ২৯ জুন দিবাগত রাত ১টায়। একই দিন ভোর ৫টায় কলম্বিয়ার প্রতিপক্ষ উরুগুয়ে। আর ৩০ জুন রাত ১টায় একের অপরকে মোকাবিলা করবে উরুগুয়ে ও পেরু।

কোয়ার্টার ফাইনাল থেকে জয়ী ৪ দল উঠে যাবে সেমিফাইনালে। সেমিফাইনালের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৩ ও ৪ জুলাই। আর ৪৬তম কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ৮ জুলাই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ