সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্লেনে ঘুমিয়ে পড়লেন যাত্রী, অতঃপর…

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ যাত্রাপথে প্লেনের ভেতর ঘুমিয়ে পড়েছিলেন এক যাত্রী। গন্তব্যে পৌঁছে বাকি আরোহীরা নেমে গেলেও, ঘুম ভাঙেনি ওই নারীর। এমনকি, প্লেনের ক্রুরাও সবকিছু বন্ধ করে চলে গেছেন। হঠাৎ ঘুম ভেঙে ঘুটঘুটে অন্ধকারে কিছুই বুঝতে পারছিলেন না, হচ্ছেটা কী? সবাই গেল কোথায়? শেষ পর্যন্ত অনেক কষ্টেসৃষ্টে এ ‘বন্দিদশা’ থেকে মুক্তি পান তিনি।

সম্প্রতি এয়ার কানাডার একটি ফ্লাইটে ঘটেছে এ ঘটনা। টিফানি অ্যাডামস নামে ভুক্তভোগী ওই যাত্রীর কাহিনি বিমান পরিচালনা প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে শেয়ার করেছিলেন তার এক বন্ধু।

ওই পোস্টে জানানো হয়, প্লেনটি কুইবেক থেকে টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। বেশিরভাগ আসন খালি থাকায় পুরো এক সারির ওপর আরাম করে ঘুমিয়ে পড়েন টিফানি।

যখন ঘুম ভাঙে, উঠে দেখেন চারদিকে অমাবস্যার অন্ধকার। যাত্রী-ক্রু কেউ নেই। রানওয়ে থেকে অনেক দূরে প্লেন দাঁড় করানো।

তিনি বলেন, ভেবেছিলাম, কোনো দুঃস্বপ্ন দেখছি, নাহলে এটা কীভাবে হচ্ছে?

দ্রুত এক বন্ধুকে ফোন করার চেষ্টা করেন ওই নারী। কিন্তু তার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল।

টিফানি বলেন, আমি ভয় না পেয়ে শ্বাস-প্রশ্বাস ঠিক রাখতে চেয়েছিলাম। আর হাতের কাছে যতগুলো ইউএসবি পোর্ট পেয়েছি, সবগুলো দিয়ে মোবাইল চার্জ দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু প্লেনের বিদ্যুৎসংযোগ বন্ধ করে দেওয়ার তাতে কোনো লাভ হয়নি।

‘অবশেষে ককপিটের কাছে একটা টর্চলাইট খুঁজে পাই। প্লেনের দরজা খুলে দেখি কোনো সিঁড়ি নেই, মাটি থেকে অন্তত ৫০ ফুট ওপরে আছি।’

পরে, টর্চের আলো জ্বেলে একজন লাগেজ কার্টচালকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন তিনি। ওই চালক কাছে এসে দেখেন, টিফানি প্লেনের দরজা খুলে পা ঝুলিয়ে বসে আছেন।

ভুক্তভোগী যাত্রী বলেন, সে (চালক) চমকে গেছিল, তারা আমাকে কীভাবে প্লেনে ফেলে গেল! আমারও ওই একই প্রশ্ন?

এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে দুঃখপ্রকাশ করেছে এয়ার কানাডা কর্তৃপক্ষ।

তবে, ভুক্তভোগী নারীর আতংক এখনো কাটেনি। জানিয়েছেন, এখনো রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না তিনি।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর