,

ছাত্রদলের বিক্ষুদ্ধদের নয়াপল্টনে অবস্থান, উত্তেজনা

news-image

নিউজ ডেস্ক : বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বয়সসীমা তুলে দিয়ে নিয়মিত কমিটির দাবিতে আন্দোলন শুরু করেছে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৫ জুন) বেলা সোয়া ১২টার দিকে হাজারো নেতাকর্মীর একটি মিছিল নিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন তারা। কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অন্যদিকে কার্যালয়ের ভেতরে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহানগর বিএনপির কয়েকশ নেতাকর্মী অবস্থান করছেন। কার্যালয়ের আস পাশেও ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীরা কোনো ধরনের অপ্রীতিকর কিছু করলে প্রতিহত করবে তারা।

এদিকে আন্দোলনকারীরা কার্যালয়ের সামনে আসলে কাউন্সিলের দাবিতে স্লোগানরত ছাত্রদল নেতারা দৌড়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। কাউন্সিলের পক্ষের ছাত্র নেতারা বেলা ১১টা থেকে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কাউন্সিলের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী কার্যালয়ে প্রবেশের সময় সাংবাদিকদের বলেন, দলের একটা সিদ্ধান্ত আসছে, আশা করি সবাই এটা বিবেচনা করে কাজ করবে। আমাদের নেত্রী খালেদা জিয়া কারাগারে আছেন, আশা করি পরিস্থিতি উন্নয়নের জন্য আমাদের ছোট ভাইরা আমাদের যেকোনোভাবে সহযোগিতা করবে।

সোমবার (২৪ জুন) বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ করেছিল। দেড়টার দিকে তারা নয়াপল্টন ছেড়ে যাওয়ার সময় পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর