,

অতিরিক্ত গরম : ভারতীয় পেঁয়াজের দাম কমেছে

news-image

নিউজ ডেস্ক : হিলি স্থলবন্দরে সপ্তাহের ব্যবধানে আবারো কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। প্রকারভেদে কেজিতে কমেছে ৩ থেকে ৪ টাকা। গত সপ্তাহে বন্দরে ভারত থেকে আমদানি করা যে পেয়াঁজ বিক্রি হয়েছিলো ১৬ থেকে ১৭ টাকা আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রকার ভেদে ১২ থেকে ১৩ টাকা দরে।

দাম কমার কারণ হিসেবে হিলি স্থলবন্দরের পেয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম জানান, পেঁয়াজের ট্রাকগুলো আসে ভারতের নাসিক, পাটনা, নাগপুর বিভিন্ন এলাকা থেকে দূরত্ব প্রায় হাজার কিলোমিটারের উপরে। সময় লাগে ৩ থেকে ৪ দিন। অতিরিক্ত গরমের কারণে পেঁয়াজ বোঝাই ট্রাক গুলো হিলি বন্দরে আসতে আসতে গুনগত মান নষ্ট হয়ে যাচ্ছে। আবার পেঁয়াজ গোডাউন জাত করা যাচ্ছে না।

গোডাউনে রাখলেও সেগুলো পচে যাচ্ছে আর যে কারণে কম দামে বিক্রি করতে হচ্ছে এসব আমদানি করা পেঁয়াজ। এদিকে গরমের কারণে কমেছে পেঁয়াজের আমদানিও। পাইকার পত্র তেমন না থাকায় কমেছে কেনা-বেচা।

হিলি কাষ্টমস সুত্রে জানায়, চলতি সপ্তাহের ৩ কর্ম দিবসে হিলি স্থলবন্দর দিয়ে ৭৭ ট্রাকে ১ হাজার ৯শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর