,

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জুলাইয়ে কর্মসূচি দেবে ২০ দলীয় জোট

news-image

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার মুক্তির দাবিতে জুলাই মাসে ঢাকাসহ বিভিন্ন মহানগরে কর্মসূচি পালন করবে ২০ দলীয় জোট। সোমবার রাতে ২০ দলীয় জোটের বৈঠকের পর জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা জানান।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাতে ২০ দলীয় জোটের এই বৈঠকে হয়। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রস্তাবিত বাজেট, কৃষকদের উপাদিত পণ্যে ন্যায্যমূল্য নির্ধারণসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘২০ দলীয় জোটের নেত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার বশে কারাগারে আবদ্ধ করে রাখার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়ে জোট দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের প্রধাননেত্রী বেগম জিয়ার দ্রুত মুক্তির লক্ষ্যে আগামী জুলাই মাসে ঢাকাসহ বিভিন্ন মহানগরে কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ব্যাপারে আগামী সভায় নিদিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে।’

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘২০ জোট বিরাট শক্তি। এ জোটে ঐক্য সুদৃঢ় আছে, এখানে কোনো সংকট নাই।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- নজরুল ইসলাম খান, ইসলামি ঐক্যজোটের অ্যাডভোকেট এমএ রকীব, জাতীয় পার্টির (কাজী জাফর) জাফরুল্লাহ খান চৌধুরী লাহরি, জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের মাওলানা নুর হোসেইন কাশেমী, অপর অংশের মাওলানা মহিউদ্দিন ইকরাম, এনডপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, ইরান, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, জাগপার খন্দকার লুৎফুর রহমান, এলডিপির সাহাদাত হোসেন সেলিম, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, মুসলিম লীগের জুলফিকার বুলবুল চৌধুরী, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দলের নুরুল ইসলাম, ন্যাপের সাওন সাদেকী, এনডিপির আবু তাহের, প্রমুখ। তবে জামায়াতের কোনো প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর