,

বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা শাহনূর

news-image

বিনোদন প্রতিবেদক : শুক্লার স্বামী মারা যায়। রক্ষিতা হিসেবে জমিদার তাকে রেখে দেন। জমিদারের স্ত্রী খুব ভালো মনের মানুষ। কিন্তু শুক্লা জমিদারের অত্যাচার সহ্য করতে পারেন না। একটা সময় সে জমিদারকে খুন করেন।

এমনই এক গল্প নিয়ে বড় পর্দায় আসছেন চিত্রনায়িকা শাহনূর। সম্প্রতি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে শাহনূর অভিনীত ছবি ‘ইন্দুবালা’। জয় সরকার পরিচালিত এই ছবিতে তিনি অভিনয় করেছেন শুক্লার চরিত্রে।

শাহনূর বলেন, ‘দারুণ ও চ্যালেঞ্জিং একটি কাজ ছিল এটি। সত্যি বলতে কি, শুক্লা চরিত্রটি আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছিল। শুনেছি, সেন্সর বোর্ডের সদস্যরাও নাকি ছবির গল্প এবং নিমার্ণশৈলীর প্রশংসা করেছেন।’

শাহনূর আরও বলেন, ‘ছবির শুটিং হয়েছে গত বছর। গাজীপুর ও জয়পুরহাটের বিভিন্ন মনোরম লোকেশনে ছবিটির চিত্রায়ন হয়েছে। ছবিতে এক অবহেলিত নারীর জীবন সংগ্রাম এবং সংগ্রাম শেষে তার জীবনের সাফল্যগাঁথার গল্প উঠে এসেছে। আমার বিশ্বাস, গল্পটি সবার ভালো লাগবে।’

‘ইন্দুবালা’র কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন মাসুম আজিজ। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শামীমা নাজনীন, আনিসুর রহমান মিলন, আশিক চৌধুরী, সাদেক বাচ্চু, মাসুম আজিজসহ আরও অনেকে। নির্মাতা জয় সরকার জানান, খুব শিগগিরই ছবিটি মুক্তি দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর