মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ৩ মানবপাচারকারী নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা মানবপাচারকারী চক্রের সদস্য।

আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

নিহতরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের গোলাপাড়ার আব্দুর শুক্কুরের ছেলে কুরবান আলী (৩০), টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার আলী হোসেনের ছেলে আব্দুল কাদের (২৫) এবং একই এলাকার সুলতান আহমদের ছেলে আব্দুর রহমান (৩০)।

আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই মোহাম্মদ সায়েফ, কনস্টেবল মং বাবু ও মোহাম্মদ শুক্কুর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় মানবপাচার মামলার তিনজন আসামি অবস্থান করছে-এমন খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে মানবপাচারকারী চক্রের সংঘবদ্ধ সদস্যরা অতর্কিত গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এক পর্যায়ে মানবপাচারকারীরা পিছু হটলে ঘটনাস্থলে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়। পরে গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে গুলিবিদ্ধদের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু ওই হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি তিনটি বন্দুক, ১৫টি গুলি ও ২০টি গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি প্রদীপ।

উল্লেখ্য, নিহত তিনজনই সাগরপথে ১৫ জন রোহিঙ্গাকে মালয়েশিয়া পাচারের চেষ্টা মামলার আসামি ছিলেন। দেড় মাস আগে এসব রোহিঙ্গাকে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় উদ্ধার করা হয়েছিল। পরে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনায় জড়িত অভিযোগে কুরবান আলী, আব্দুল কাদের ও আব্দুর রহমানকে আসামি করে মামলা করা হয়। এরপর থেকে পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক