,

মেথি চা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক, যেভাবে তৈরি করবেন

news-image

নিউজ ডেস্ক।। অসুখ-বিসুখ হলেই অনেকে ওষুধ খেতে ব্যস্ত হয়ে পড়েন। বিশেষজ্ঞদের মতে, সামান্য অসুখ-বিসুখে ওষুধ খাওয়া্ ঠিক নয়। বরং প্রাকৃতিক উপায়ে তা নিরাময়ের চেষ্টা করা যেতে পারে। কিছু কিছু সবজি, ফল, মসলা, ভেষজ উপাদান খেলে পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই সুস্থ থাকা যায়।

আয়ুর্বেদ চিকিৎসা অনুযাযী, মেথি এমন একটি প্রাকৃতিক উপাদান যা শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রান্নার স্বাদ-গন্ধ বাড়াতেও মেথি অদ্বিতীয়। আয়ুর্বেদ চিকিৎসা বলছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে মেথি চা দারুণ কার্যকরী। এছাড়া আরও অনেক রোগ নিয়ন্ত্রণে কাজ করে মেথি চা। এই চা খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. ইনসুলিনের কার্য ক্ষমতা এবং পরিমাণ বাড়িয়ে দেয় মেথি চা। এ কারণে রোজ এই চা খেলে রক্তে সুগারের পরিমাণ কমে যায়।

২. সকালে খালি পেটে এক কাপ মেথি চা খেলে হজম ক্ষমতা বেড়ে যায়। সেই সঙ্গে শরীরের বাড়তি মেদও ঝরে।

৩. নিয়মিত মেথি চা খেলে হজমের বিভিন্ন সমস্যা কমে। সেই সঙ্গে এতে থাকা ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে।

৪. প্রতিদিন মেথি চা খেলে কোলেস্টেরলের পরিমাণ কমে যায়। এটি খেলে রক্ত চলাচল ভালো হয়। সেই সঙ্গে হৃৎপিণ্ডও সুস্থ থাকে।

৫. রোজ মেথি চা পান করলে পরিষ্কার থাকে কিডনিও। মেথির প্রভাবে মূত্রথলি সুস্থ থাকে। সেই সঙ্গে পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনাও কমে যায়।

মেথি চা বানাবেন যেভাবে : এক চা-চামচ মেথি গুঁড়া করে নিন।এরপর এক কাপ ফুটন্ত গরম পানিতে ওই গুঁড়া মিশিয়ে দিন। এখন এতে এক চা-চামচ মধু মেশাতে পারেন। চাইলে চা পাতা বা তুলসী পাতাও মেশানো যায় এতে। ছেঁকে নিয়ে গরম গরম চুমুক দিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর