,

মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে সংকটের প্রধান কারণ যুক্তরাষ্ট্র : হাসান রুহানি

news-image

ডেস্ক রিপোর্ট।। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে সংকটের প্রধান কারণ আমেরিকা এবং এ দেশটি আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করছে না। তেহরানে আন্তর্জাতিক আন্তঃসংসদীয় ইউনিয়নের প্রধান গ্যাব্রিয়েল কোয়েভ্‌স ব্রাউনকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

প্রেসিডেন্ট রুহানি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যে বিরাজমান নানা সংকট ও নিরাপত্তাহীনতার প্রধান উৎস।

বাস্তবতা হচ্ছে, বিশ্বে নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন বহু মেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা। কিন্তু আমেরিকা কেবল তার নেতৃত্বে এক মেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর মধ্যে নিরাপত্তাগত সহযোগিতার উদ্যোগকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

আন্তর্জাতিক আন্তঃসংসদীয় ইউনিয়নের প্রধানের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট রুহানি গত ১৭ বছর ধরে আফগানিস্তান ও ইরাক এবং এরপর সিরিয়া ও ইয়েমেনে মার্কিন হস্তক্ষেপের কথা উল্লেখ করে বলেছেন, পারস্য উপসাগরীয় এলাকাসহ সারা বিশ্বে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে আঞ্চলিক দেশগুলোর সমন্বিত প্রচেষ্টা জরুরি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর