,

সালমানের পারিশ্রমিক কত ‘বিগ বস ১৩’ আসরে?

news-image

বিনোদন ডেস্ক।। ভারতের কালারস টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। ২০১০ সাল থেকে অনুষ্ঠানটির সঞ্চালনা করে আসছেন বলিউড সুপারস্টার সালমান খান। ‘বিগ বস ১৩’ আসরের শুটিং শুরু হবে শিগগিরই। জানা গেছে, এ আসরেও সঞ্চালনার ভূমিকায় দেখা যাবে ‘ভাইজানকে’। ডেকান ক্রনিকেল জানায়, সালমান খান প্রথম যখন এই রিয়েলিটি শো সঞ্চালনা করেন, তখন প্রতি পর্বের জন্য তাকে দিতে হতো আড়াই কোটি রুপি।

আর দ্বাদশ আসরের প্রতি পর্বের জন্য তাকে দেওয়া হয়েছে ১৪ কোটি রুপি। পুরো আসরের তিনি পকেটে পুরেছিলেন ২৯৪ কোটি রুপি।  এবার জানা গেলো, ‘বিগ বস-১৩’ আসরের সালমানের পারিশ্রামিকের কথা। এই আসরে প্রতি পর্বের জন্য কর্তৃপক্ষকে গুনতে হবে ৩১ কোটি রুপি। সবমিলিয়ে সালমানকে দিতে হবে ৪০০ কোটি রুপি। এই বছরের ২৯ সেপ্টেম্বর থেকে শুরু করে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে এই শো।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ