,

গাঁজা দিয়ে তৈরি হবে শক্তিশালী অ্যান্টিবায়োটিক

news-image

শক্তিশালী অ্যান্টিবায়োটিক তৈরি করতে সারাবিশ্বের বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাঁরা গাছপালা, পাতা আর ফুল দিয়ে কিভাবে অ্যান্টিবায়োটিক তৈরি করা যায় সে বিষয়টি নিয়ে বেশি গবেষণা চালাচ্ছেন। আর তারই ফল হিসেবে সম্প্রতি এ নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। ওই নিবন্ধে তাঁরা জানাচ্ছেন, ভবিষ্যতে গাঁজার বিভিন্ন উপাদান দিয়ে শক্তিশালী নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করা হবে।

গাঁজার মধ্যে ক্যানাবাইডিওল নামের একটি উপাদান খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী। এই উপাদানটি গাঁজার একটি নন-সাইকোঅ্যাকটিভ উপাদান। তাঁরা গবেষণাগারে পরীক্ষা করার পর দেখেছেন যে, এর মাধ্যমে সব ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করা সম্ভব। যা প্রচলিত অ্যান্টিবায়োটিকের চেয়ে বেশি শক্তিশালী।

বিষয়টি নিয়ে গবেষণাকারী ওই বিজ্ঞানী দল বিশেষ ধরনের এই বস্তু ইঁদুরের মধ্যেও প্রবেশ করিয়ে পরীক্ষা করিয়েছেন। যাতে প্রথামিকভাবে খুঁজে পাওয়া গেছে যে, এটির মাধ্যমে চর্ম রোগের মতো ভয়ানক রোগের চিকিৎসা করা সম্ভব। গাঁজার উপাদান থেকে তৈরি অ্যান্টিবায়োটিক দিয়ে খুব সহজেই এই রোগ থেকে আরোগ্য পাওয়া যাবে। এছাড়াও গ্রাম পজিটিভ নামের স্ট্যাফিলোকোক্কাস অরিয়াস টাইপের এক ধরনের ব্যাকটেরিয়ার উপর পরীক্ষা চালিয়েছেন তাঁরা।

সেন্টার ফর সুপারবাগ সল্যুশনের জ্যেষ্ঠ কেমিস্ট মার্ক ব্লাশকোভিচ এই গবেষক দলটির নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, আমরা এখনো জানি না এটি কিভাবে কাজ করবে। তবে এটি ব্যাকটেরিয়া ধ্বংসের ক্ষেত্রে ব্যাতিক্রম একটি মেকানিজম হিসেবে কাজ করতে সক্ষম। মার্ক ব্লাশকোভিচ আরো জানান, এটি সেই সব ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে যা সাধারণ অ্যান্টিবায়োটিক দেয়ার পরও থেকে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর