,

টাইগারদের চিন্তা বাড়াচ্ছে মাহমুদউল্লাহর চোট

news-image

এবারের বিশ্বকাপটা বাংলাদেশের জন্য কিছুটা ‘ওয়ান ম্যান শো’ হয়ে দাঁড়িয়েছে। ব্যাটে বলে সবখানেই কেবল সাকিব আল হাসান। তাকে অবশ্য ভালো সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা। তবে টাইগারদের অস্বস্তি মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে রান না থাকাটা। মিডল অর্ডারের এই ব্যাটসম্যান এখনো তার সেরা ছন্দে ফিরতে পারেননি। এবার মরার ওপর ঘা হয়ে দেখা দিয়েছে টাইগার মিডল অর্ডারের অতন্দ্র প্রহরী খ্যাত এই ব্যাটসম্যানের চোট।

আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে এসেই পায়ের পেশিতে টান ধরে মাহমুদউল্লাহ রিয়াদের। রান নেওয়ার সময় খোড়াচ্ছিলেন তিনি। ৩৮ বলে কোনোমতে ২৭ রান করে আউট হয়ে যান রিয়াদ। ব্যাটিং করার পর আর ফিল্ডিংয়ে নামেননি তিনি। মিডল অর্ডারের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যানকে নিয়ে ঝুঁকি নিতে চান না বলেই তাকে ফিল্ডিং করানো হয়নি। তবে তার চোটের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায় নি।

বাংলাদেশ মিডল অর্ডারের অন্যতম ভরসা মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের শেষের দিকে তার তোলা ঝড়ই প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ চিনিয়ে নেয়। এবারের আসরের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে করেছিলেন ৪৬ রান।এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ৫০ বলে ৬৯ রান। মাহমুদউল্লাহর এমন চোট কিন্তু বেশ ভাবাচ্ছে টাইগারভক্তদের। বাংলাদেশের পরের দুটি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে। দুটি ম্যাচেই তাকে মাঠে দেখতে মুখিয়ে আছে দেশবাসী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর