,

যে রেকর্ডে বিশ্বের একমাত্র ক্রিকেটার সাকিব

news-image

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় তিনি। ব্যাট আর বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে অসংখ্য রেকর্ডও গড়েছেন। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই আইসিসির অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন। এবার আরও একটি জায়গায় প্রথম হলেন সাকিব আল হাসান।

এবার সেটা আরও বড় মঞ্চে। বিশ্বকাপ ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রান ও ৩০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন সাকিব আল হাসান। আজ (সোমবার) আফগানিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। আফগান অধিনায়ক গুলবাদিন নায়েবের উইকেট নেন সাকিব।

এই উইকেটের মাধ্যমেই বিশ্বকাপে ৩০ উইকেট পূর্ণ হয় তার। এরপর সেই ওভারেই আরো একটি উইকেট তুলে নেন সাকিব। যে উইকেটের মাধ্যমে বিশ্বকাপে সাকিবের উইকেট সংখ্যা দাঁড়ায় ৩১টিতে। প্রথম স্পেলে এসে দুর্দান্ত এক স্পেলও করেন তিনি।

নিজের প্রথম স্পেলে এসে পাঁচ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে তিন উইকেটে পান সাকিব আল হাসান। এর আগে ব্যাটিং করার সময়ই আজই এক হাজারের রানের মাইলফলক পূর্ণ করেন তিনি। ৫১ রানের ইনিংসে ৩৫ রান করার পর পূর্ণ হয় সাকিবের ১০০০ রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর