সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন আলোচিত সংগীত শিল্পী মাহফুজুর রহমান

news-image

আগামীকাল ২৫ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতি অনুষ্ঠানে অংশ নিবেন এটিএন বাংলার চেয়ারম্যান ও আলোচিত-সমালোচিত সংগীত শিল্পী মাহফুজুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্ত্বরে আয়োজিত কোরিয়ান-বাংলা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহযোগিতায় এবং ইন্টারন্যাশনাল এণ্ড ইউনিক ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজের আয়োজনে দ্বিদেশীয় এ অনুষ্ঠানটি আগামীকাল ২৫ জুন বিকেল তিনটায় শুরু হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এটিএন বাংলা, রেডিও ধ্বনি।

সোমবার (২৪ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (ডুজা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার এ খবর জানিয়ে বলেছেন, ‘‘দক্ষিণ কোরিয়ার হ্যাংসু বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণের মাধ্যমে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।’’

আসিফ তালুকদার বলেন, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। এরপর অনুষ্ঠানে ঢাবির পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, মাইম অ্যাকশন, ব্যান্ড সোসাইটিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঞ্চে পারফর্ম করবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, নৌ পরিবহন সচিব মোঃ আব্দুস সামাদ, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ বিল্লাল হোসেন ও আইবিএ’র সাবেক পরিচালক ড. সাইফুল মাজিদ।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. গোলাম রাব্বানী, বিএকে ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান আলী ইমাম মাহদি, খান ব্রাদার্সের এমডি তোফায়েল কবির খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের ছাত্রপ্রতিনিধিগণ, ডাকসুর সকল নির্বাচিত প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক