,

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে গাড়িতেই পালাক্রমে ধর্ষণ

news-image

টাঙ্গাইলের ঘাটাইলে মাদরাসার এক ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে সোমবার থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

ঘাটাইল উপজেলায় গত শুক্রবার (২১ জুন) এই ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হচ্ছে- দশআনি বকশিয়া গ্রামের সোহরাব তালুকদারের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং আমির আলীর ছেলে আব্দুল হামিদ ওরফে আলপিন (৪০)।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার মেয়েটি স্থানীয় দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। মোবাইলে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মেয়েটি গত ২১ জুন রাত সাড়ে ৮টার দিকে গোপালপুর উপজেলার বড়শিলা গ্রামের বন্ধু শাওনের সাথে দেখা করতে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে অভিযুক্ত আলমগীর হোসেন ও আব্দুল হামিদ ওই ছাত্রীকে শাওনের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ব্যাটারিচালিত ভ্যানে উঠায়। তারা তাকে কৌশলে একই গ্রামের হোসেন আলীর বাড়ির ফাঁকা জায়গায় নিয়ে মুখ বেঁধে ভ্যান গাড়িতেই পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

ছাত্রীর মা জানান, ধর্ষণের কারণে তার মেয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখমপ্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে জ্ঞান ফিরলে বাড়িতে গিয়ে ঘটনা খুলে বলে। গ্রামবাসী বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছিল, কিন্তু মীমাংসা হয়নি।

ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম নয়া দিগন্তকে বলেন, ওই ছাত্রীর মা আলমগীর হোসেন ও আব্দুল হামিদকে আসামী করে থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত দুইজনকেই গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হলে ম্যাজিস্ট্রেট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর