,

গোপনে দ্বিতীয় বিয়ে : ‘বৈধ অবৈধ জানি না দেনমোহরের টাকা চাই’

news-image

টাঙ্গাইলের নাগরপুরে প্রথম স্বামীকে তালাক (ডিভোর্স) না দিয়ে সাত বছরের এক কন্যা সন্তানের জননী গোপনে দ্বিতীয় বিয়ে করার এক চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। বর্তমানে ওই গৃহবধূ সন্তানসহ তার প্রথম স্বামীর বাড়িতে দিব্যি বসবাস করে যাচ্ছেন বলেও জানা গেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার মামুদনগর ইউনিয়নের কোল কুষ্ঠিয়া গ্রামে।

জানা যায়, সদর ইউনিয়নের কাশাদহ গ্রামের মৃত জিন্নত মিয়ার মেয়ে রওশনারা আক্তারের সাথে কোল কুষ্টিয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে কাতারপ্রবাসী মিজানের সাথে প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের সংসারে রয়েছে ৭ বছরের এক কন্যা সন্তান।

এদিকে অভিযোগ পাওয়া গেছে, স্বামী মিজান বিদেশে থাকায় তার সুযোগ নিয়ে ওই গৃহবধু সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. শহিদুল ইসলামের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই গৃহবধূ রওশনারা প্রথম স্বামীকে তালাক (ডিভোর্স) না দিয়ে ছলনার ফাঁদে ফেলে ২০১৭ সালের ২৯ জানুয়ারি শহিদুল ইসলামকে টাঙ্গাইলের নোটারি পাবলিকের মাধ্যমে ৪ লক্ষ টাকা দেনমোহর ধার্যে বিয়ে করেন। যার রেজি নং : এ, ভলিয়ম নং -০১/১৭ পৃষ্ঠা নং ৫৭।

দেনমোহরের টাকা অসৎ উদ্দেশ্যে হাতিয়ে নিতে গৃহবধূ রওশনারা তার দ্বিতীয় বিয়ের দীর্ঘ দশ মাস পরে প্রথম স্বামী মিজানকে তালাক দেন। এরপর দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে দেনমোহরের টাকার দাবিতে আদালতে মামলা করেন।এ ব্যাপারে সদর ইউনিয়নের নিকাহ্ রেজিষ্ট্রার আব্দুল্লা হেল বাকী জানান, ৪৯৪ ধারা মোতাবেক কোনো নারী দ্বিতীয় বিয়ের পূর্বে তার প্রথম স্বামীকে অবশ্যই ডিভোর্স দিতে হবে এবং কমপক্ষে ৯০ দিন তাকে অপেক্ষা করতে হবে।

সরেজমিনে কোল কুষ্ঠিয়া গ্রামে মিজানের বাড়িতে গিয়ে দেখা যায়, গৃহবধূ রওশনারা তার কন্যা সন্তানসহ প্রথম স্বামীর সাথেই সংসার করছেন।এ বিষয়ে জানতে চাইলে রওশনারার প্রথম স্বামী মিজান জানান, তার স্ত্রী (রওশনারা) ভুল করে ছিল। গ্রামের মাতাব্বরদের সুপারিশে তাকে ঘরে তুলে সংসার করছি।

প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করা আইনগত বৈধতা আছে কিনা জানতে চাইলে রওশনারা জানায়, বৈধ অবৈধ জানি না, আমার দেনমোহরের টাকা চাই।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর