,

মন্দিরে রীতি পালনে হাতির পায়ের মাঝে আটকে গেলেন মহিলা, তারপর…

news-image

ধর্মাচরণ ও পুণ্যলাভের জন্য মানুষ কী কী না করেন! নিজেকে আঘাত করতেও পিছপা হয় না। বিভিন্ন ধর্মীয় রীতি পালন করতে গিয়ে প্রতিনিয়ত ঘটে চলেছে কত দুর্ঘটনা। এমনই এক দুর্ঘটনার শিকার হতে হতে বেঁচে গেলেন এক মহিলা। সম্প্রতি ভারতের গুজরাট মন্দিরের এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ধর্মীয় আচার পালনের জন্য মন্দিরের একটি হাতির মূর্তির পায়ের মধ্যে ঢুক পড়েছেন জনৈক মহিলা। রীতি অনুযায়ী, মূর্তির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে হবে তাকে। শুরুটা ঠিকই ছিল। দিব্যি ঢুকে গেলেন মহিলা। মাথা ও দুহাতও বের করে ফেললেন। সঙ্গীদের কথা মতো ছবির জন্য পোজও দিলেন। এবার বের করতে হবে বাকি শরীর। কিন্তু সেটা করতে গিয়েই কেলো! আটকে গিয়েছেন মহিলা। হাজার চেষ্টা করেও কিছুতেই আর বেরোতে পারেন না। যাহ! এবার কী হবে?

সারাজীবন আটকে থাকতে হবে নাকি হাতির পায়ের মাঝে? ধর্মীয় রীতি পালন করতে গিয়ে একি মুশকিলে পড়লেন মহিলা! শুরু হল সঙ্গীদের টানাটানি। অনেকে আবার বিভিন্ন ভঙ্গিতেও চেষ্টা করতে নিদান দিলেন। যদি কোনও লাভ হল না। কিন্তু না! অনেক টানাটানি করেও বেরোতে পারছেন না। ততক্ষণে মুখ শুকিয়ে গিয়েছে মহিলার। লোকও জড়ো হয়ে গিয়েছে।

আবার শুরু হল টানাটানি। সঙ্গে ‘জয় মাতাজি’, ‘জয় অম্বে’ ধ্বনি। অবশেষে বেরোতে পারলেন মহিলা। ততক্ষণে সঙ্গীদের গলদঘর্ম দশা। হাঁফ ছেড়ে বাঁচলেন ওই মহিলা। ফের এমন ধর্মাচরণ তিনি করবেন কিনা তা অবশ্য জানা যায়নি। তবে, হাসির ছলে সাবধান হওয়ার বার্তাও কিন্তু দিয়ে গেল এই ভিডিও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর