,

আমিরাতে আগুনে পুড়ে প্রাণ গেল দুই ভাইয়ের

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ প্রদেশের মাদাব নামক এলাকায় আগুনে পুড়ে দুই ভাই নিহত হয়েছেন। নিহতদের বয়স তিন ও চার বছর। স্থানীয় সময় সোমবার বিকেলে বাড়িতে আগুন লাগলে দমবন্ধ হয়ে আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস তাদের এক প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই অগ্নিকাণ্ডের খবর জানিয়েছে। সেখানকার সিভিল ডিফেন্স বিভাগের প্রধানও অগ্নিকাণ্ডের ওই ঘটনায় দুই জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

ফুজাইরাহ সিভিল ডিফেন্স বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার আলী ওবায়েদ আল তুনাজি বলেন, ‘ঘরে আগুন লাগার পর দুটি শিশু ভেতরে আটকা পড়ে। নিহত ওই দুই ভাইয়ের সঙ্গে সেসময় তাদের দাদিও ছিলেন। কিন্তু তিনি কোনো সাহায্য করতে পারেননি। তবে প্রতিবেশীদের সহযোগিতায় তিনি বেঁচে গেছেন।’

ফুজাইরাহ পুলিশের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ অনেকক্ষণ পর বাড়িতে আগুন লাগার খবর পায়। তারা দ্রুত ঘটনাস্থলে দমকল বাহিনী, প্যাট্রল পুলিশ, প্যারামেডিকস ও উদ্ধারকারী দল পাঠায়। কিন্তু ততক্ষণে দম বন্ধ হয়ে আগুনে পুড়ে মারা যায় শিশু দুটি।

ব্রিগেডিয়ার আলী ওবায়েদ আরও বলেন, ‘দমকল বাহিনী সেখানে যাওয়ার পর ওই বাড়িটি ঘেরাও করে রাখে, যাতে পাশের বাড়িতে আগুন না লাগে। আগুন নেভানোর জন্য পানি এবং ফোম ব্যবহার করা হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়িটির বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর