,

সাকিব-সৌম্যর বিদায়ে চাপে বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর

news-image

আফগানদের বিপক্ষে সৌম্য সরকারের বদলে লিটন দাসকে ওপেনিংয়ে নামায় বাংলাদেশ দল। আফগান ডানহাতি অফ স্পিনার মুজিব উর এবং নবীকে সামলাতে এই সমন্বয়ে নামে টাইগাররা। তবে লিটন দাস শুরুতে আউট হয়ে ফেরেন। সেই ধাক্কা সামলে উঠলেও মুজিব উর-নবীর ঘূর্ণিতে একে একে ফিরে যান তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং সৌম্য সরকার।

বাংলাদেশ দল ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে। তামিম ইকবাল ৫৩ বলে ৩৬ রান করে আউট হয়েছেন। সাকিবের সঙ্গে তিনি ৫৯ রানের জুটি গড়েন। লিটন দাস ১৬ রান করে ফেরেন। এরপর সাকিব আল হাসান ৫১ রানে ফিরে যান। মুশফিকের সঙ্গে তিনি ৬১ রানের জুটি গড়েন। ক্রিজে এসেই ফেরেন সৌম্য সরকার।

দলকে ভরসা দিতে ৩৯ রানে ক্রিজে আছেন মুশফিকুর রহিম। তার সঙ্গী মাহমুদুল্লাহ। চার উইকেটের তিনটিই নিয়েছেন মুজিব উর।

আফগানদের বিপক্ষে টাইগারদের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ শুরুর আগেই ‘ডার্ক হর্স’ তকমা পায় বাংলাদেশ। টিকে আছে সেমিফাইনালের আশা। আফগানদের বিপক্ষে সেমির পথে এগিয়ে যাওয়ার পালা। বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ থেকে দুই পরিবর্তন নিয়ে খেলছে। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন এবং পেস অলরাউন্ডার সাইফউদ্দিন।

আফগানিস্তান দলে এ ম্যাচে দুই পরিবর্তন। স্পিনের বিপক্ষে সাবলীল হযরতউল্লাহ জাজাইকে বসিয়ে মিডল অর্ডারের শক্তি বাড়াতে এবং দ্রুত রান তুলতে পারদর্শী সামিউল্লাহ সেনওয়ারিকে দলে নিয়েছে তারা। সেনওয়ারি লেগ স্পিনেও দলের হয়ে অবদান রাখতে পারেন। এছাড়া দলে নেওয়া হয়েছে পেসার দৌলত জাদরানকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর