,

মাথায় চওড়া সিঁদুরে নিখিলের হাত ধরেই ফিরলেন নুসরাত

news-image

পরনে হালকা গোলাপি রঙের শাড়ি, হাতে লাল-সাদা চূড়া, মাথায় চওড়া সিঁদুর। নিখিল জৈনের হাত ধরে কলকাতায় ফিরলেন সদ্য বিবাহিত সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। এদিন নিখিলের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও চোস্তা। ২৩ তারিখ রাতে কলকাতা বিমানবন্দরে পা রাখেন নুসরাত-নিখিল।

নবদম্পতি কলকাতা বিমানবন্দরে পা রাখতেই তাদের বরণ করে নিতে দেখা যায়। সেই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সকলের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা যায় নব দম্পতি নুসরাত ও নিখিলকে। প্রকাশ্যেই নুসরাতের মুখের উপর পড়া চুল হাত দিয়ে সরাতে দেখা গেল নিখিলকে।

তুরস্কের বোদরুম শহরে ঘটা করে বসেছিল নুসরাতের বিয়ের আসর। যে অনুষ্ঠানে বলিউড সেলিব্রিটিদের বিয়ের অনুষ্ঠানের থেকে কোনও অংশে কম নয়। ইতিমধ্যেই বিয়ের পর নবদম্পতির ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে।

তবে ঠিক কেমন ছিল বোদরুমের পাঁচতারা হোটেল হোটেল ‘সিক্স সেন্সেস কাপালাঙ্কায়া’তে নুসরাতের বিয়ের আসর। কেমন ছিল ১৭ জুন আয়োজিত ইয়র্ট পার্টি থেকে শুরু করে মেহেদী ও সঙ্গীতের অনুষ্ঠান? সোশ্যাল মিডিয়ায় উঠে এল তারই ঝলক। দেখুন এই বিশেষ ভিডিও।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে নুসরাত-নিখিলের হোয়াইট ওয়েডিংয়ের বেশকিছু ছবিও। আগামী ৪ জুলাই রয়েছে কলকাতায় নুসরাত ও নিখিলেন রিসেপশন পার্টি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ