,

প্রথম বাংলাদেশি হিসেবে ইন্টারন্যাশনাল মোটর স্পোর্টস ইভেন্ট জিতলেন অভিক

news-image

স্পোর্টস ডেস্কঃ যিনি বেশি পরিচিত অভিক আনোয়ার নামে। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মোটর স্পোর্টস ইভেন্ট জিতলেন তিনি । দক্ষতা, নৈপুণ্য আর গতির এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো বিজয়ী হলেন বাংলাদেশি এই কার রেসার। এই আন্তর্জাতিক মোটর স্পোর্টস ইভেন্টে অভিকের সঙ্গী ছিলেন আরেক বাংলাদেশি আফফান সাদাত সাফওয়ান।

আন্তর্জাতিক মোটর স্পোর্টস ইভেন্টে প্রথম বাংলাদেশি হিসেবে বিজয়ী হওয়ায় অভিককে অভিনন্দন জানিয়েছেন তার বন্ধু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার তামিম ইকবাল।

ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে অভিনন্দন জানিয়ে তামিম লিখেছেন, ‘প্রথম বাংলাদেশি হিসেবে ইন্টারন্যাশনাল মোটর স্পোর্টস ইভেন্টে বিজয়ী হওয়ায় অভিনন্দন আমার বন্ধু অভিককে। বাঘেরা খেলাধুলার প্রতি বিভাগেই জীবন্ত।’

বাংলাদেশে কার রেস শুরুর ইতিহাস বেশি দিনের না। জনপ্রিয় এই খেলাটি ব্যয়বহুল বিধায় এই খেলার প্রচলন নেই বললেই চলে। দেশে কার রেসিংয়ে প্রশিক্ষণ ট্র্যাক বা দক্ষ প্রশিক্ষক কোনোটিই নেই। এর মাঝে ও তরুণ প্রজন্মের কেউ কেউ এগিয়ে এসেছে এই মাধ্যমে। তাদের মাঝে অভিক আনোয়ার অন্যতম।

বাংলাদেশের ‘র‍্যালি ক্রস চ্যাম্পিয়নশিপ’-এ তিনবার বিজয়ী হন তিনি। এবার নাম লিখিয়েছিলেন ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মোটর স্পোর্টস ইভেন্ট ‘দ্য ভক্সওয়াগন অ্যামিও কাপ’-এ। একে ভিডব্লিউ ভেন্টো কাপও বলা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর