,

নয়াপল্টনে একের পর এক ককটেল বিস্ফোরণ

news-image

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশ এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে। বয়সসীমা নির্ধারণ না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শেষে চলে যাওয়ার সময় সোমবার এ বিস্ফোরণ ঘটে।

দুপুর সোয়া ১টার পরে একের পর এক ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া আরও একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় দেখা গেছে। তবে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীদের বাধার মুখে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে পারেননি বিএনপির ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কার্যালয়ে প্রবেশ করতে গেলে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা তাকে বাধা দেন। তখন তারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বহিষ্কারের দাবি জানান।ফজলুল হক মিলন তখন বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করলে তাদের পাল্টা কথায় নীরব হয়ে যান।

বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা মিলনকে উদ্দেশ্য করে বলেন, আপনি আগেই সাংগঠনিক সম্পাদক ছিলেন। এরপর কাউন্সিলে আপনার জুনিয়রদের ভাইস চেয়ারম্যানসহ অনেক পদ দেয়া হয়েছে, কিন্তু আপনাকে সাংগঠনিক সম্পাদকই রাখা হয়েছে- এগুলো আওয়ামী লীগের চক্রান্ত। দলের মধ্যে যারা সরকারের দালাল রয়েছে তাদের বহিষ্কার করতে হবে। রিজভীকে দল থেকে বের করে দিলে পার্টি শান্ত হবে। পার্টিতে আর কোনো সমস্যা থাকবে না।

এমন পরিস্থিতিতে ফজলুল হক মিলন একপর্যায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক পাশে দাঁড়িয়ে ছিলেন।এ ছাড়া ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের (দক্ষিণ) সভাপতি এস এম জিলানী সংগঠনের কয়েক জন নেতাকর্মীকে নিয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে গেলে আন্দোলনকারীদের তোপের মুখে ঢুকতে পারেননি।আজ সকাল থেকেই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেমে থেমেই উত্তেজনা সৃষ্টি হচ্ছে।

বিএনপি কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-এদিকে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এ সময় কার্যালয়ের সামনে কয়েকটি ক্লোজ সার্কিট ক্যামেরা ভাঙচুর করা হয়।

তাদের অবস্থানের ফলে দলীয় কার্যালয়ের ভেতরে আটকা পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব ও ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের বিলুপ্ত কমিটির সভাপতি রাজীব আহসানসহ শতাধিক নেতাকর্মী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর