,

বিমানে ঘুম ভেঙে একি দেখলেন নারী!

news-image

এয়ার কানাডার একটি বিমানে চড়ে কিউবেক থেকে টরোন্টো যাচ্ছিলেন টিফানি অ্যাডামস নামের এক নারী। পথে যেতে যেতে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। প্রচণ্ড ঠাণ্ডায় হঠাৎ তার ঘুম ভেঙে যায়। উঠে দেখেন চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আশপাশে কেউ নেই। দেখে তিনি ভয় পেয়ে গেলেন। কি ঘটেছে সেটি বুঝতে কিছুক্ষণ সময় লাগলো।

যা বুঝলেন তা হল, বিমান অবতরণের পর বিমানের ক্রু ও বিমানবন্দরের কর্মীরা সকল ধরনের কার্যক্রম শেষ করে ঘুমন্ত অবস্থায় তাকে বিমানের ভেতরে আটকে রেখেই সবকিছু বন্ধ করে চলে গেছেন।

টিফানি বলছেন ঘুম থেকে উঠে দেখেন তখনো তার সিটবেল্ট বাধা রয়েছে। বিমানের যাত্রা শেষ হওয়ার পর বিমান ত্যাগ করার আগে পুরো বিমানের সকল অংশ ভালো করে দেখে তবেই বিমানের কর্মীদের বের হওয়ার কথা। কিন্তু তারা টিফানিকে রেখেই বিমান ছেড়ে যান। বিমানটি টরোন্টো পেয়ারসন বিমানবন্দরে অবতরণের পরও ঘুমিয়েছিলেন তিনি। এভাবে কেটে যায় কয়েক ঘণ্টা। ঘুমন্ত অবস্থায় বিমানটি রানওয়েতে পার্ক করা ছিল।

পুরো বিষয়টা বোঝার পর প্রথমে অন্ধকারে হাতড়ে মোবাইল ফোন বের করেন এবং এক বান্ধবীকে নিজের অবস্থার কথা জানিয়ে ম্যাসেজ করেন।কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই ফোনের চার্জ শেষ হয়ে যায়। কোনোমতে বিমানের ককপিটে পৌঁছান তিনি। সেখানে একটা টর্চ খুঁজে পান। সেই টর্চ জ্বালিয়ে কোনোভাবে বিমানের পাশ দিয়ে যাওয়া বিমানবন্দরের এক কর্মীর দৃষ্টি আকর্ষণ করতে সফল হন টিফানি। বন্ধ বিমানে ওই যাত্রীকে দেখে চমকে উঠেছিলেন ওই বিমানবন্দরের কর্মীও। পরে তাকে বিমান থেকে বের করে আনা হয়। আর এভাবেই প্রাণে বেঁচে যান তিনি।

গত ৯ই জুনের এই ঘটনার সত্যতা স্বীকার করে এয়ার কানাডা জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছেন। অ্যাডামস এই ঘটনার পর থেকে প্রায়ই রাতে ভয়াবহ দু:স্বপ্ন দেখেন বলে জানা গেছে।সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর