,

নার্স হওয়া হলো না ইভা-সানজিদার

news-image

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন সিলেট নার্সিং কলেজের ছাত্রী। তাদের নাম ইয়াসমিন ইভা (২০) ও সানজিদা (২০)। তারা দুজনই দ্বিতীয় বর্ষের ছাত্রী। ঢাকায় একটি প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছিলেন ইভা-সানজিদা।

সিলেট দক্ষিণ সুরমার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা ইয়াসমিন ইভা। তার বাবার নাম আব্দুল বারী। অন্যদিকে সানজিদার বাড়ি বাগেরহাট জেলায়। ইভা ও সানজিদা খুব ভালো বান্ধবী ছিলো বলে জানা গেছে। তাদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গতকাল রোববার রাত ১১টা ৫০ মিনিটে কুলাউড়ার বরমচাল লেভেলক্রসিং এলাকায় সেতু ভেঙে খালে ছিটকে পড়ে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি। এর মধ্যে একটি বগি পানিতে পড়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আহত হয়েছে দুই শতাধিক যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে। স্থানীয় জনতাও উদ্ধারকাজে যোগ দিয়েছে। এ ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বিকেল ৫টা নাগাদ রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন রেল সচিব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর