,

পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ৩৩তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সোমবারের এই ম্যাচে জয় নিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখতে চায় টাইগাররা। গেল ম্যাচে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে রুখে দেয় আফগানদের স্পিনাররা। এবার প্রতিপক্ষ মাশরাফি বিন মুর্তজা নেতৃত্বাধীন দল। যদিও চলতি বিশ্বকাপে বাংলাদেশের প্রধান শক্তি ব্যাটিং। সাকিব আল হাসান, তামিম ইকবাল মুশফিকুর রহিমরা রয়েছেন ফর্মে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যেকেই রান পেয়েছেন। যদিও বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত হারতে হয়েছে। ওই ম্যাচে বিশ্বকাপের এবারের আসরে সবচেয়ে সফলতম বোলার মোহাম্মদ সাইফউদ্দিনকে পায়নি বাংলাদেশ। লোয়ার মিডল অর্ডারে কার্যকরী ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনও ছিলেন না অজিদের বিপক্ষের ম্যাচটিতে। ইনজুরির কারণে ছিটকে পরতে হয় দুই জনকেই। এদিন আফগানদের বিপক্ষে একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে মোসাদ্দেক-সাইফউদ্দিনের। এমটাই বার্তা পাওয়া গেছে টিম ম্যানেজমেন্ট সূত্র থেকে।

রোববার সাউদাম্পটনে দলের সঙ্গে ঘাম ঝরাতে দেখা গেছে সাইফউদ্দিনকে। বিশ্বকাপে টাইগারদের হয়ে ৪ ইনিংসে বল করে ৯ উইকেট তুলেছেন তিনি। দীর্ঘদিন পিঠের চোট ভুগতে থাকা এই পেসার আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও খেলেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে গেল ম্যাচে দেয়া হয়েছিল বিশ্রাম। তার বদলে প্রথমবারের মতো এবারের বিশ্ব আসরে খেলতে নেমেছিলেন রুবেল হোসেন। যদিও ৯ ওভার বল করে ৮৩ রান খরচ করেছেন রুবেল। ছিলেন উইকেট শূন্য।

বাংলাদেশ কোচ স্টিভ রোডস রোববার সাংবাদিকদের সঙ্গে সাইফউদ্দিনের ইনজুরি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, সমস্যা ছিল যে কারণে ওর বিশ্রাম প্রয়োজন ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি না খেলার কারণ এটিই। সে ওই ম্যাচের আগে বোলিং করতেই পারছিল না। তাহলে আমি কেন তাকে দলে নিব।
তবে টাইগারদের এই ইংলিশ কোচ জানিয়েছেন বর্তমানে ফিট রয়েছেন সাইফউদ্দিন। রোডস বলেন, তার শরীরের অবস্থা বেশ ভালোই।

অনুশীলনে মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক || সাম্প্রতিক ছবি
এদিকে কাঁধের চোটের কারণে গেল ম্যাচে ছিটকে পড়েছিলেন মোসাদ্দেক। ডান-হাতি এই স্পিনিং অলরাউন্ডারের জায়গায় খেলতে নামেন সাব্বির রহমান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম বলেই বিদায় নেন মাঠ থেকে।

সোমবার রোজবোলের এই মাঠে স্পিনারদের দাপট দেখার সম্ভাবনা রয়েছে। আর তাই সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের পাশে মোসাদ্দেককে দেখা যেতে পারে টাইগারদের স্পিন আক্রমণে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর