,

খালেদা জিয়ার মুক্তি: সন্ধ্যায় ২০ দলের বৈঠক

news-image

নিউজ ডেস্ক : জোট নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের কর্মসূচি ঠিক করতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে আজ। সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিষয়টি রোববার জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

সূত্র জানায়, কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ সাম্প্রতিক নানা বিষয় নিয়ে সোমবারের ওই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

জানা গেছে, খালেদা জিয়ার আশু মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি দিতে যাচ্ছে ২০ দলীয় জোট। আন্দোলনের অংশ হিসেবে সব বিভাগীয় শহরে জোটের ব্যানারে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি দেয়া হতে পারে। শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব কর্মসূচিতে ২০ দলকে সম্পৃক্ত করা হতে পরে। এসব সমাবেশে পরে প্রতিটি জেলা শহরে আন্দোলন কর্মসূচি দেয়া হতে পারে।

প্রসঙ্গত জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদা জিয়া। দীর্ঘদিন কারাভোগ করায় তিনি বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তাকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর