,

উদ্ধার কাজ বিকেলের মধ্যে শেষ করতে পারব : রেলসচিব

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনা কবলিত উপবন এক্সপ্রেস ট্রেনের উদ্ধারকাজ পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি দুর্ঘটনাস্থল কুলাউড়া উপজেলার বরমচালে পৌঁছান।

এ সময় রেলসচিব রিলিফ ট্রেনের উদ্ধার তৎপরতা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া বিকেল ৫টার মধ্যে উদ্ধার কাজ শেষ করার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে রেলসচিব মোফাজ্জেল হোসেন সাংবাদিকদের বলেন, এই ভয়াবহ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যেই চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। তদন্ত শেষে জানা যাবে ট্রেনের বগিতে সমস্যা নাকি লাইনে সমস্যা ছিল। কিংবা অন্য কোনো কারণ থাকতে পারে।

তিনি আরও বলেন, আজ বিকেলের মধ্যে উদ্ধার কাজ শেষ করতে পারব বলে আমরা আশাবাদী। আপাতত ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ থাকবে কুলাউড়া জংশন থেকে। কুলাউড়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে কিন্তু সরাসরি সিলেটের সঙ্গে কোনো ট্রেন যোগাযোগ এখন সম্ভব হচ্ছে না।

এর আর আগে রোববার দিবাগত রাত ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি ছিটকে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আহত হয়েছে শতাধিক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর