সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালের রানওয়েতে পানীয়-অ্যারোসল নিষিদ্ধ

news-image

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের (ডিএফটি) উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সন্তুষ্ট হলেও অ্যারোসল স্প্রে ও খাবার পানি বহনে আপত্তি জানিয়েছেন। এর পরই গতকাল বিমানবন্দরের রানওয়েতে সব ধরনের অ্যারোসল ও পানীয় বহনে নিষেধাজ্ঞা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

গতকাল সকালেই এ আদেশ কার্যকর করা হয়। বিমানবন্দর সূত্র জানায়, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশনের (আইকাও) নিয়ম অনুযায়ী বিমানবন্দরের অভ্যন্তরে কেউ কোমল পানীয় ও মশা মারার অ্যারোসল স্প্রে বহন করতে পারবেন না। ডিএফটি’র উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল গত বুধবার বিমানবন্দর পর্যবেক্ষণ করে। এ সময় ৮ নম্বর গেট দিয়ে বিভিন্ন এয়ারলাইন্সের গাড়িসহ দায়িত্বরত কর্মকর্তাদের গাড়িতে কোমল পানীয় ও অ্যারোসল স্প্রে দেখতে পায়। প্রতিনিধিদল পরখ করে বোতলগুলোয় পানীয় ও মশা মারার উপকরণের অস্তিত্ব পায়। এসব বোতলে লোকচক্ষুর আড়ালে পেট্রল, এসিড বা দাহ্য পদার্থ বহন করার আশঙ্কার বিষয়টি শাহজালাল কর্তৃপক্ষকে তারা অবগত করেন।

এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) পরিচালক উইং কমান্ডার নূর-এ আলম আমাদের সময়কে বলেন, আইকাওএর নিয়ম অনুসারে এখন থেকে বিমানবন্দরের অভ্যন্তরে কেউ বোতলজাত পানীয় ও অ্যারোসল স্প্রে বহন করতে পারবে না। নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহন ছাড়াও কারও কাছে বোতলজাত পানীয় বা অ্যারোসল পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর