মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটগ্রহণ চলছে ফখরুলের আসনে

news-image

বগুড়া প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৯টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। আর এবারই এ আসনের ভোটাররা প্রথমবারের মতো ইভিএমে ভোট দিচ্ছেন।

বগুড়া উপনির্বাচনের রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ গণমাধ্যমকে জানান, বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ২০টি ও সদর উপজেলার ১১ ইউনিয়ন নিয়ে বগুড়া-৬ (সদর) আসন। ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। তারা আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪১ কেন্দ্রে ৯৬৫ বুথে ইভিএমে ভোট দেবেন।

এ উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস, মুসলিম লীগের প্রার্থী ছাড়াও দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএমটি জামান নিকেতা (নৌকা), জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ), জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের জেলা আহ্বায়ক ড. মনসুর রহমান (ডাব), মুসলিম লীগের মুফতি মাওলানা রফিকুল ইসলাম (হারিকেন), স্বতন্ত্র প্রার্থী মালয়েশিয়া যুবদলের সাধারণ সম্পাদক মিনহাজ মণ্ডল (আপেল) ও সৈয়দ কবির আহম্মেদ মিঠু (ট্রাক)।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে ভোটকেন্দ্রগুলোতে পুলিশ, আনসার, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৩ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান। তিনি জানান, ঝুঁকি বিবেচনায় ১৪১টি কেন্দ্রের মধ্যে ১৩০টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ ও ১১টি কেন্দ্রকে ‘সাধারণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা।

উল্লেখ্য, সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া-৬ আসন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মির্জা ফখরুল ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে মহাজোট প্রার্থী নুরুল ইসলাম ওমরকে হারান। তবে মির্জা ফখরুল শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। নিয়মানুযায়ী উপনির্বাচনের আয়োজন করেছে ইসি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক