,

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় মাহমুদা আক্তার (৩০) নামে এক গৃহবধূ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।রোববার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। সে কসবা উপজেলার বিশারাপাড়ার সৌদি আরব প্রবাস ফেরৎ জসিম উদ্দিনের স্ত্রী।

আখাউড়া রেলওয়ে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরব প্রবাসী স্বামী জসিম উদ্দির প্যারালাইসিস অসুস্থতার কারণে কোম্পানি তাকে সম্প্রতি দেশে পাঠিয়ে দেয়। দেশে আসার পর অসুস্থতা বেড়ে গেলে জসিম হাঁটাচলা বন্ধ হয়ে বিছানায় পড়ে যায়। এতে স্বামীর প্রতি মাহমুদার অনীহাভাব চলে আসে।

নিহতের পরিবারের বরাত দিয়ে আখাউড়া থানার ওসি শ্যামল কান্তি দাস বলেন, স্বামী প্যারালাইসিস অসুস্থতার জন্য বিছানায় পড়ে আছে। এতে স্বামী সংসারের প্রতি মাহমুদার অনীহা ও উদাসিনতা চলে আসে। অভিমান করে বাবার বাড়ি চলে যায়। পরিবারের লোকজন তাকে বুঝিয়ে ফের স্বামীর বাড়িতে পাঠায়। এতে মনের দুঃখে অভিমানে সে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কসবা রেলওয়ে ষ্টেশনের গঙ্গানগর এলাকায় শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে বিকাল সাড়ে ৫ টায় আখাউড়া জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাথাবিহীন লাশ উদ্ধার করে। রোববার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর