,

কসবায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার গঙ্গানগরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাহমুদা বেগম (২৫) নামের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে রবিবার দুপুরে নিহতের লাশ তার বাবার কাছে হস্তান্তর করেছে।

নিহতের পরিবারের দাবী মেয়ের স্বামীর বাড়ির লোকজনের অত্যাচারে বাধ্য হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

রেলওয়ে পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের হান্নান মিয়ার মেয়ে মাহমুদা আক্তারের সাথে কসবা পৌর শহরের বিশারাবাড়ি শালিকাপাড়া এলাকার প্রবাসী জসিম উদ্দিনের কাছে ৫ বছর আগে বিয়ে দিয়েছিলেন।

বিয়েতে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ও আসবাবপত্র দেয়া হয়েছিল। তাদের আড়াই বছর বয়সী জেরিন আক্তার নামের একটি কন্যা সন্তান রয়েছে। দুই বছর আগে জসিম একেবারে দেশে চলে আসেন। সেই থেকেই শ্বশুড় বাড়ি থেকে টাকা আনার জন্য গৃহবধূর উপর অত্যাচার করা হত।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বলেন, মাহমুদা বেগম ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের ময়নাতদন্ত শেষে রবিবার তার বাবার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর