,

ঢাকা-সিলেট মহাসড়কে ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই ফের শুরু হচ্ছে যান চলাচল

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে আগামীকাল ২৫ শে জুুুন থেকে ফের যানবাহন চলাচল শুরু হতে যাচ্ছে। তাছাড়াও অন্য বিকল্প হিসেবে ভারি যানবাহনগুলো পারাপারের জন্য নারায়ণগঞ্জ থেকে আনা হচ্ছে ফেরি।

সেতুুুুটির চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ায় সব ধরণের যানবাহন চলাচল বন্ধ করে বিকল্প পথে সিলেটের সাথে ঢাকার সড়ক যোগাযোগ কোনোরকমে টিকিয়ে রাখা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, শাহবাজপুরে তিতাস নদীর উপর ১৯৬৩ সালে নির্মিত শাহবাজপুর সেতুটি অনেক আগেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সেতুর মাঝখানে বেইলি সেতু বসিয়ে কোনোরকমে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়। সওজ বিভাগ এই সেতুটিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করে ১৫ টনের অধিক ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ করে রাখে। তবে, কর্তৃপক্ষের সেই নির্দেশনার কোনরকম তোয়াক্কা না করে প্রতিনিয়তই ১৫ টনের অধিক ওজনের যানবাহন সেতুটি দিয়ে চলাচল করত। ইতোমধ্যে ঝুঁঁকিপূর্ণ সেতুটির পাশ দিয়ে দ্বিতীয় সেতু নির্মাণাধীন। এরই মধ্যে গত ১৮ জুন বিকেলে ক্ষতিগ্রস্থ এই সেতুর চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পরায় দুর্ঘটনার আশঙ্কায় ঢাকা-সিলেট মহাসড়কের এই সেতু দিয়ে সবধরণের ভারী ও মাঝারি যান চলাচল বন্ধের নির্দেশনা দেয় সওজ বিভাগ।

সিলেটের সাথে সড়ক যোগাযোগ সচল রাখতে যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর এবং হবিগঞ্জের লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক ব্যবহার করার জন্য বলা হয়। তবে অতিরিক্ত যানবাহনের চাপে বিকল্প সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে করে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তাছাড়া অতিরিক্ত যানবাহনের চাপে বিকল্প সড়কগুলোর অবস্থাও হয়ে ওঠেছে একেবারেই বেহাল।

ব্রাহ্মণবাড়িয়া (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যাত্রীদের দুর্ভোগ লাঘবে বেইলি সেতু স্থাপন কাজ শেষে যান চালাচল করার জন্য খুলে দেয়া হবে। তবে যাত্রীদের নামিয়ে বাসগুলোকে সেতু পারাপার হতে হবে। আর বেইলি সেতুতে কোনো সমস্যা দেখা দিলে বিকল্প হিসেবে ফেরি রাখা হবে। ছয়-সাত দিনের মধ্যে ফেরি চলে আসবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর