,

রোহিঙ্গা তরুণীকে নিয়ে ধরা খেল ইমান আলী!

news-image

নাম তার ইমান আলী। পেশায় একজন দালাল। রবিবার বিকেলে জরুরি সেবার ভিত্তিতে দালাল ইমান আলী রোগী সাজিয়ে এক তরুণীকে পাসপোর্ট করাতে নিয়ে আসেন। কিন্তু সেখানেই কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এসেছে কেউটে!

ঘটনাটি ঘটেছে নরসিংদীতে। ভুয়া ঠিকানা ও নকল কাগজপত্র ব্যবহার করে এক রোহিঙ্গা তরুণী পাসপোর্ট করতে গিয়ে দালালসহ ধরা পড়েছেন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। রবিবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন দালাল ইমান আলী ও রোহিঙ্গা তরুণী ইয়াসমিন আক্তার (২০)।

পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, রোববার বিকেলে জরুরি সেবার ভিত্তিতে দালাল ইমান আলী রোগী সাজিয়ে এক রোহিঙ্গা তরুণীকে পাসপোর্ট করাতে নিয়ে আসেন। তাদের গতিবিধি সন্দেহজনক ছিল। তাই কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ের পর কাগজপত্র জাল শনাক্ত হয়। পরে তাদের আটক করা হয়। একপর্যায়ে দালাল ইমান আলী স্বীকার করেন ইয়াসমিন আক্তার আসলে অসুস্থ নয়, তিনি রোহিঙ্গা নাগরিক। পাসপোর্ট করাতে এই কৌশল অবলম্বন করেছেন তারা।

নরসিংদী পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজাহান কবির বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে ওই তরুণীকে নিয়ে আসা হয়। শাহআলম নামে একজন ওই তরুণীকে দালাল ইমান আলীর কাছে পাঠান। পরে তারা কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে আসেন। তাদের গতিবিধি সন্দেহ হলে কাগজপত্র যাচাই করা হয়। সেখানে এনআইডি কার্ড নেই। অন্যান্য যেসব কাগজপত্র যুক্ত করা হয়েছিল, তা বেশির ভাগই জাল। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর