,

বাবা-মা নৌকায় ভোট দেয়ায় ছেলের চুল কেটে নেয়া হলো

news-image

পিরোজপুরের মঠবাড়িয়ায় সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে বাবা-মা নৌকায় ভোট দেয়ায় তার ছেলে ইটভাঙা শ্রমিক ওলি (১৬) কে শারীরিক নির্যাতনের পরে চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার রাতে পৌর শহরের বালুর মাঠে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ। শ্রমিক কিশোর ওলি পৌর শহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা সামসু মোল্লার ছেলে।

এছাড়া শনিবার রাতে পৌর শহরের বহেরাতলা বাসস্ট্যান্ডে ওয়ার্ড আ’লীগ সদস্য আলমগীর হোসেন (৪০) কে পিটিয়ে জখম করে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থরা। এসময় স্থানীয়রা আহত আলমগীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সূত্রঃ নয়া দিগন্ত

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর