,

‘আমার সাথে ওইসব করেছে, এখন বিয়ে না করা পর্যন্ত একচুলও নড়বো না’

news-image

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলা গ্রামে বিয়ের দাবিতে গত ৩ দিন যাবৎ পুলিশ প্রেমিকের বাড়িতে প্রেমিকা লাভলী খাতুন (২০) অনশন শুরু করেছেন। লাভলী উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের সেজাব উদ্দিনের মেয়ে এবং চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিসের অফিস সহকারী। রোববার বরইতলার ওই বাড়িতে গিয়ে কথা হয় অনশনরত লাভলী খাতুনের সাথে।

তিনি জানান, উপজেলার গান্ধাইল ইউনিয়নের বরইতলা গ্রামের সোলেমানের পুত্র পুলিশ সদস্য আতিকুর রহমান (২৮) এর সাথে ২০১৬ সাল থেকে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ে করার লোভ দেখিয়ে তার সাথে একাধিকবার দৈহিক সম্পর্ক স্থাপন করে। সম্প্রতি আতিকুর রহমান তার সাথে যোগাযোগ বন্ধ করে অন্যত্র বিয়ের উদ্যোগ নিয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি বাধ্য হয়ে বিয়ের দাবিতে আতিকুরের বাড়িতে অবস্থান নিয়েছেন।

লাভলী জানান, লজ্জা ফেলে চলে এসেছি। আমার সাথে ওইসব করার পর এখন বিয়ে না করা পর্যন্ত এই বাড়ি থেকে একচুলও নড়বো না।

অপরদিকে আতিকুর রহমানের চাচা নজরুল ইসলাম মাস্টার জানান, মেয়েটির চরিত্র ভালো না। আগেও তার বিয়ে হয়েছিল। অনেকগুলো কেস কানুন রয়েছে যেগুলোর সমাধান হয়নি। আর আমাদের ছেলে ইতোমধ্যে এক পুলিশ অফিসারের আত্মীয়াকে ইতোমধ্যে বিয়েও করেছে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন জানান, আমরা নিজেরাও বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছি। উভয় পরিবারই মধ্যেই যাতায়াত ছিল। কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান জানান, বিষয়টি জেনেছি। মেয়ের পিতা আজ (রোববার) কোর্টে মামলা করেছে। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর