,

৯৯৯-এ ফোন, পুলিশ গিয়ে পেল লাশ

news-image

ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস ৯৯৯-এ ফোন পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী ধনুহাজী রোড এলাকা থেকে দুইদিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানায় এক পথচারী।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্র্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, রোববার বিকেলে পাইনাদী ধনুহাজী রোড এলাকার স্বরূপকাঠী নার্সারির পাশে বাজারের একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে সেটি খুলে এক নবজাতকের মরদেহ দেখতে পান তারা।

এরপর ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান এক পথচারী। সিদ্ধিরগঞ্জ থানায় জানালে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহ দেখে মনে হচ্ছে নবজাতকের বয়স দুইদিন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর