,

‘আমরা তো ডুবেছি, এবার বাংলাদেশকেও ডুবাবো’

news-image

এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে আসর থেকে বাদ পড়েছে আফগানিস্তান। তাই এখন তাদের হারানোর আর কিছু বাকি নেই। এখন বিশ্বকাপে বাকি থাকা ম্যাচগুলোর মধ্যে একটিতে জয় পেলেই হাসিমুখে বাড়ি ফিরতে পারবে তারা। আর সেটা করতে চায় বাংলাদেশের বিপক্ষেই।

আগামীকাল (সোমবার) সাউদাম্পটনের রোজ বোলে বাঁচা-মরার লড়াইয়ে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালে লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প নেই টাইগারদের হাতে।

এমন সমীকরণের ম্যাচে ভারতের বিপক্ষে আফগানদের পারফরমেন্স একটু হলেও দুশ্চিন্তা দিচ্ছে মাশরাফি বিন মর্তুজার দলকে। একই মাঠে শনিবার ভারতকে কাঁপিয়ে দিয়েছিল আফগানরা। টানটান উত্তেজনাপূর্ণ সেই ম্যাচ শেষপর্যন্ত ভারত ১১রানে জিতলেও, দুর্দান্ত পারফরমেন্সে তাদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল আফগানিস্তান।

আগামী ম্যাচে বাংলাদেশকেও একই ভাবে ভয় দেখাতে চায় দলটি। সেই সঙ্গে চায় জয়ও। এ ম্যাচে হারলেই বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে টাইগারদের। আর তাই আগামীকাল সেটাই করতে চান আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নায়েব।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন হুমকিই দিয়েছেন তিনি। বাংলাদেশকে উদ্দেশ্য করে নায়েব বলেন, ‘আমরা তো ডুবে গেছি, এবার তোমাদেরও সঙ্গে নিয়ে ডুববো।’ কে কাকে ডুবাবে সেটা বলে দিবে সময়। এখনো পর্যন্ত বিশ্বকাপে মাত্র একবারই একে অপরের মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। সেটা গত ২০১৫ বিশ্বকাপে। সেই দেখায় আফগানদের ১০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর