,

হারিস সোহেলের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পাকিস্তানের

news-image

হারিস সোহেলের ঝড়ো ব্যাটিং ও বাবর আজমের দৃষ্টিনন্দন এক ইনিংসের সুবাদে ৩০৮ রানের বড় সংগ্রহ পেয়েছে পাকিস্তান। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ৩০৯ রান। লুঙ্গি এনগিডি তিনটি ও ইমরান তাহির দুটি উইকেট তুলে নিয়েছেন। এর আগে আজ রবিবার ইংল্যান্ডের লর্ডসে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামান ও ইমাম উল হক। দলীয় ৮১ রানে প্রথম উইকেটের পতন হয় পাকিস্তানের। ব্যক্তিগত ৪৪ রানে ইমরান তাহিরের বলে হাশিম আমলার হাতে ক্যাচ দেন ফখর জামান। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ইমাম উল হকও ব্যক্তিগত ৪৪ রানে ইমরান তাহিরের শিকার হলে ৯৮ রানে দুই উইকেট হারায় পাকিস্তান। দলীয় ১৪৩ রানের মাথায় মোহাম্মদ হাফিজ আউট হলেও একপ্রান্ত আগলে রাখেন বাবর আজম। ব্যক্তিগত ৬৯ রান করে বাবর যখন সাজঘরে ফেরেন, ততক্ষণে পাকিস্তানের সংগ্রহ ২২৪ রান।

এরপর মাঠে নেমেই ঝড়ো গতিতে রান তুলতে থাকেন হারিস সোহেল। তার ৫৯ বলে ৮৯ রানের দানবীয় ইনিংসে ভর করে বড় সংগ্রহ পায় পাকিস্তান। যোগ্য সঙ্গী হিসেবে তাকে সাপোর্ট দিয়েছেন ইমাদ আলী। এদিন পাকিস্তানের টপ ও মিডল অর্ডারের সব ব্যাটসম্যানই রানের দেখা পেয়েছেন।

সেমিফাইনালে যাওয়ার সুযোগ দক্ষিণ আফ্রিকার চেয়ে একটু হলেও বেশি পাকিস্তানের। এর জন্য বাকি চারটা ম্যাচের সবগুলোতেই জিততে হবে। সেটা হয়ে গেলে হয়তো ১৯৯২ সালের বিশ্বকাপের পর নতুন একটা বিস্ময়ই সৃষ্টি করবে পাকিস্তানের এবারের বিশ্বকাপ দলটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর