,

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার ছাত্রী

news-image

নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে সাত ঘণ্টা আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে ধর্ষণের শিকার ছাত্রীর মা বাদী হয়ে রাকিব নামে ওই যুবককে আসামি করে থানায় মামলা করলে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রাকিব চাঁদপুরের মতলব উত্তর থানাধীন বদরপুর পাটোয়ারী বাড়ির জাকির মিস্ত্রির ছেলে। আড়াইহাজারের নাগের এলাকায় মেরাজ মাস্টারের বাড়িতে ভাড়া থাকতো রাকিব।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয় ওই ছাত্রী। ঘরের বাইরে আগে থেকেই ওঁৎপেতে থাকা রাকিব মুখ চেপে ধরে ছাত্রীকে তুলে পাশের একটি খালি কক্ষে নিয়ে যায়। তখন থেকে শনিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত আটককে রেখে ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে রাকিব। এরপর ছাত্রীকে সেখানে ফেলে রাকিব পালিয়ে যায়। পরে সেখান থেকে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় ছাত্রী। পরে রাকিবকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করে ছাত্রীর পরিবার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ধর্ষক রাকিবকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার ছাত্রীর মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উৎস: জাগোনিউজ২৪

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর