,

৯৫ বছর বয়সেও বাইসাইকেল চালিয়ে চিকিৎসা সেবা দেন বাংলার নানী জহিরন

news-image

নিউজ ডেস্ক।। লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামের জহিরন বেওয়া ৯৫ বছর বয়সেও বাইসাইকেল চালিয়ে নারীদের নানা পরামর্শ ও চিকিৎসা দিয়ে আসছেন। বাংলার নানীখ্যাত এই নারীর কাজে খুশি পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারাও। যে বয়সে অন্যের সাহায্য ছাড়া চলতে পারা সৌভাগ্যের ব্যাপার, সে বয়সে রীতিমোত বাইসাইকেল চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন জহিরন বেওয়া।

লালমনিরহাটের সীমান্তবর্তী তালুক দুলালী গ্রামের ৯৫ বছর বয়সী সংগ্রামী নারীকে সবাই যাকে ডাকেন বাংলার নানি নামে। স্বামী হারানোর পর ভেঙে না পড়ে, তিন ছেলে আর এক মেয়েকে নিয়ে শুরু তার সংগ্রাম। ১৯৬৮ সালে পরিবার পরিকল্পনা বিষয়ে নেন চার মাসের প্রশিক্ষণ। এরপরই শুরু তার সেচ্ছাশ্রমে সেবাদান।

এখনও বাইসাইকেল চালিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটছেন সেবার বার্তা নিয়ে। যা দেখে অনুপ্রাণিত হচ্ছেন তরুণরা। দীর্ঘদিন সচেতনতার সাথে পরিবার পরিকল্পনা ও গর্ভবতী নারীদের পাশে থেকে চিকিৎসা দেয়ায় খুশি পরিবার পরিকল্পনা বিভাগের স্থানীয় কর্মকর্তারাও। জহিরন বেওয়ার চাওয়া জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সবাইকে সেবা দিয়ে যাওয়া। উৎস: চ্যানেল২৪

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর