,

৭ ঘন্টা আটকে রেখে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ

news-image

নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় এক মাদ্রাসাছাত্রীকে ৭ ঘন্টা আটককে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্ট্রোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আজ রোববার ওই ছাত্রীর মা বাদি হয়ে বখাটে রাকিবকে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ এরই মধ্যে ধর্ষককে গ্রেপ্তার করেছে। সে স্থানীয় নাগের এলাকায় মেরাজ মাস্টারের বাড়ির ভাড়াটিয়া ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বদরপুর পাটোয়ারি বাড়ি নামক এলাকার জাকির মিস্ত্রীর ছেলে।

পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, ২১শে জুন রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হয়। বাইরে আগে থেকেই ওঁৎ পেতে থাকা বখাটে রাকিব তাকে মুখ চেপে ধরে পাশেই একটি খালি কক্ষে ২২শে জুন ভোর সাড়ে ৫টা পর্যন্ত আটককে রেখে একাধিকবার ধর্ষণ করে।

একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে ধর্ষক পালিয়ে যায়। পরে ওই ছাত্রী তার পরিবারের কাছে ঘটনাটি অবহিত করে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এরই মধ্যে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে একটি মামলা করেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর