,

বিশ্বকাপে রেকর্ড গড়ে যেখানে তালিকার তিন নম্বরে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে বসেছে বিশ্বকাপের জমজমাট ১২তম আসর। ইংলিশদের উইকেট এবার যেন ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। উইন্ডিজ-নিউ জিল্যান্ড (২২ জুন) ম্যাচ পর্যন্ত সর্বোমোট ১৫ ইনিংসে দলীয় সংগ্রহ ছাড়িয়েছে ৩০০ এর গণ্ডি। দলীয় সংগ্রহের দিক দিয়ে সবার উপরে অবস্থান ইংল্যান্ডের। এরপরের স্থানে আছে অস্ট্রেলিয়া আর তৃতীয় স্থানে আছে এবারের বিশ্বকাপে দারুণ পারফর্ম করা বাংলাদেশ।

বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ছয়টি ম্যাচ খেলছে ইংল্যান্ড। ছয় ম্যাচের ছয় ইনিংসে ইংলিশদের সর্বমোট দলীয় সংগ্রহ ১৮৫৩ রান। এক ইনিংসে মরগানদের সর্বোচ্চ সংগ্রহ আফগানিস্তানের বিপক্ষে ৩৯৭ রান। আর এই ছয় ইনিংসের গড় রানও বিশ্বকাপে সর্বোচ্চ ৩০৯। ছয় ইনিংসের চারটিতেই মরগান-স্টোকসরা ছাড়িয়েছেন ৩০০ এর গণ্ডি। আর সর্বনিম্ন দলীয় সংগ্রহ ২১২ রান।

ইংলিশদের পরেই এবারের বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ছয় ম্যাচের ছয় ইনিংসে অজিদের মোট সংগ্রহ ১৮৩৫। প্রথম স্থানে থাকা ইংলিশদের থেকে মাত্র ১৮ রান কম। ছয় ইনিংসে অজিদের গড় রান দাঁড়িয়েছে ৩০৬। যেখানে ওয়ার্নার-স্মিথদের এক ইনিংসে সর্বোচ্চ রান ৩৮১ বাংলাদেশের বিপক্ষে। আর সর্বনিম্ন দলীয় সংগ্রহ ২০৯ রান। সেটিও আফগানিস্তানের দেওয়া ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে।

আর এরপরের স্থানেই আছে বাংলাদেশ। ভারত, নিউ জিল্যান্ড, উইন্ডিজদের থেকে বেশ এগিয়েই আছে বাংলাদেশ এই তালিকায়। টাইগাররা বিশ্বকাপের ছয় ম্যাচে কেবল পাঁচ ইনিংসেই ব্যাটিং করার সুযোগ পেয়েছে। আর এই পাঁচ ইনিংসে ৩০২ রান গড়ে নিজদের নামের পাশে সংগ্রহ করেছে ১৫০৯ রান। যেখানে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যদিও ম্যাচটি বাংলাদেশ হেরেছিল ৪৮ রানের ব্যবধানে। অন্যদিকে টাইগারদের সর্বনিম্ন দলীয় স্কোর ২৪৪ নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করে। আর দ্বিতীয় ইনিংসে টাইগারদের সর্বনিম্ন সংগ্রহ ২৮০ রান ইংলিশদের বিপক্ষে। এবারের বিশ্বকাপে সাকিব-মুশফিকরা তিন ইনিংসে ৩০০ এর অধিক রান তুলেছে। প্রথম ইনিংসে ব্যাট করে একবার ৩৩০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান তাড়া করে জয়ও পেয়েছে মাশরাফিরা।

এই তালিকায় উঠে আসতে বাংলাদেশ পেছনে ফেলছে ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে। নিউ জিল্যান্ড এবং উইন্ডিজের মতো দলকেও। যদিও ভারত বাংলাদেশের থেকে এক ম্যাচ কম খেলেছে। তারপরেও বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে আছে ৩৬৭ রানে। ভারতের রান সংগ্রহ চার ইনিংসে ১১৪২ রান যেখানে তাদের প্রতি ইনিংসে গড় রান দাঁড়িয়েছে ২২৮।

পয়েন্ট তালিকার সেরা তিনে আসতে না পারলেও দলীয় রান সংগ্রহের তালিকার তৃতীয় স্থানে এসেছে টাইগাররা। আর এই কীর্তির সব থেকে বেশি অবদান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর