,

সকালে লটারি কিনে বিকেলে ২৬ লাখ টাকা পেলেন রাজমিস্ত্রি

news-image

ডেস্ক রিপোর্ট।। লটারিতে ২৬ লাখ টাকা জিতে গেছেন ভারতের রেজিনগরের মরাদিঘির এক বাসিন্দা। তার নাম নূর হোসেন। তিনি পেশায় রাজমিস্ত্রি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে কাজের জন্য বেরিয়ে পড়েছিলেন রাজমিস্ত্রি নূর হোসেন। পথে এক লটারি বিক্রেতার কাছ থেকে তিনটি টিকিট কাটেন। সন্ধ্যায়ই বের হয় লটারির ফল। এতে দেখা যায়, তিনটি টিকিটেই বাজিমাত। তিন পুরস্কারে টাকার পরিমাণ যথাক্রমে ২৬ লাখ, ১০ হাজার এবং ছয় হাজার ২০০ টাকা।

পুরস্কার প্রাপ্তির এই ঘটনায় এখনও ঘোর কাটেনি নূরের। তিনি বলেন, ‘মাঝেমধ্যে স্বপ্নে দেখতাম, লটারিতে অনেক টাকা পেয়েছি। কিন্তু সত্যি সত্যিই যে সেটি কোনো দিন সত্যি হয়ে যাবে তা ভাবিনি। এখন যা অবস্থা, এত টাকা নিয়ে কী করব তা ভাবতে গিয়েই রাতের ঘুম হারাম হয়ে গেছে।’

নূর বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজ করেন। সেই আয়েই মা, স্ত্রী ও মেয়েকে নিয়ে কোনোমতে চলে সংসার। তবে লাখপতি হওয়ার পর তিনি ফের বেঙ্গালুরু যাবেন কিনা- তা এখনও ঠিক করে উঠতে পারেননি। তার স্ত্রী মার্জিয়া বিবি বলেন, ‘অভাবের সংসার। তবে ওপরওয়ালা এখন মুখ তুলে চেয়েছেন। ওকে বলেছি, টাকা যেন নষ্ট না করে ফেলে। আমাদের স্বপ্ন, মেয়েটিকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার। সেই স্বপ্নপূরণে আর্থিক বাধা রইল না।’

নূর বলেন, ‘এক লাখ টাকাই কোনো দিন চোখে দেখিনি। এতগুলো টাকা পেয়ে একটু ঘাবড়ে গেছি। তবে যা করব তা পরিকল্পনা করেই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর