,

সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন, শিক্ষক গ্রেপ্তার

news-image

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের আলাল উজ্জামান আলাল নামে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলাল ওই উপজেলার চিয়ারি গ্রামের আব্দুল মোন্নার ছেলে। তিনি কাশিড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বলেন, ‘উপজেলার কাশিড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শিক্ষক আলাল দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে কুপ্রস্তাবসহ যৌন হয়রানি করে আসছিলেন। ছাত্রীটি তার প্রস্তাবে রাজি না হওয়ায় ছবি নগ্ন করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন তিনি। পরে ওই স্কুলছাত্রী তার বাবা-মাকে বিষয়টি জানালে ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে অভিযোগ করেন ছাত্রীর বাবা।

এ ঘটনায় শনিবার সকালে বিদ্যালয়ে জরুরি বৈঠকে অভিযুক্ত শিক্ষক তার অপকর্মের কথা স্বীকার করলে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি যৌন নিপীড়নের মামলা দায়ের করে। পরে পরদিন সকালে ওই শিক্ষকের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর