,

আমার ‘হাই’ তোলাকে ঘিরে কেউ যদি টাকা উপার্জন করতে পারে এটি ভালো: সরফরাজ

news-image

চলমান বিশ্বকাপে একের পর এক হারের পর পাকিস্তান ক্রিকেট দলের অবস্থা যেন একেবারে কোণঠাসা। সর্বশেষ ভারতের বিপক্ষে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারের পর পরিস্থিতি আরও করুণ হয়ে দাঁড়িয়েছে দলের খেলোয়াড়দের জন্য।

তবে সবচেয়ে বেশি তুলোধুনার শিকার হয়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদ। অবশেষে এ নিয়ে জবাব দিলেন এ খেলোয়াড়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আজ রোববার সাউথ আফ্রিকার বিরুদ্ধে বিকেলে মাঠে নামবে পাকিস্তান।

ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে কথা বলেন সরফরাজ। এ সময় তাকে ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন ‘হাই’ তোলাকে ঘিরে নেটিজেনদের ট্রল-মিম নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে সরফরাজ বলেন, ‘হাই তোলা একটি সাধারণ বিষয়। এর মাধ্যমে আমি কোনো পাপ করিনি। যদি মানুষ আমার হাই তোলাকে ঘিরে টাকা উপার্জন করতে পারে তাহলে এটি খুবই ভালো একটি ব্যাপার।’

এদিকে ফিটনেস নিয়ে চলতি বিশ্বকাপে কম কথা শুনতে হয়নি ৩২ বছর বয়সী সরফরাজকে। ভারত-শ্রীলঙ্কার ডাক্তাররা বলেন, সরফরাজের হাই ওঠার কারণ ওর শরীরের অতিরিক্ত মেদ।

জুবিন নামের এক ভারতীয় ডাক্তার বলেন, ঘুম কম হলে কিংবা ক্লান্ত থাকলে মানুষ হাই তুলে থাকে। কিন্তু সব সময় শুধু এ কারণেই হাই উঠবে, সেটাও নয়। বারবার ঘুমে ব্যাঘাত ঘটা, অতিরিক্ত মেদ, মাইগ্রেন, দুশ্চিন্তা এসব কারণেও হাই উঠতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর